সাঈদ সাহেদুল ইসলাম
এই এখানে দালান এখন
একটি সময় তা খাল ছিল
খালের পাশে মাঠের পরে
ঘাস-গরু ও রাখাল ছিল।
ওই ওখানে দেখছ বাসা?
সেটাও ছিল জলের ধারা
বৃষ্টি হলেও শুকনো সড়ক
সে জল চলাচলের দ্ব্বারা।
হঠাত্ কতেক দখলকারীর
খাল-নালাতে নজর পড়ে
রাতেই ছিল ওসব এবার
দেখছি না রে ফজর পরে!
এমন জাদু দেখায় যারাই
তাদের নাকি শক্তি বেশি
আমরা নাকি খুব অসহায়
করছি ওদের ভক্তি বেশি!
সব জলাধার এখন স্মৃতি
একটু তো তাই বৃষ্টি হলে
রাস্তা ডোবে; দেখছিও না
ব্যাঘাত কারো সৃষ্টি হলে!
এসব বলে লাভটা কী রে
দেখছি যেমন অদ্য ঢাকা
কইতে মানা, সইতে হবে
থাক না—জলাবদ্ধ ঢাকা!
