দেনমোহরের টাকা

আপডেট : ২৯ জুন ২০১৯, ২০:৪২

সোহেল রানা

 

ঋণ করেছেন টিংকু চাচা

শুনছি বাসর রাতে

আজঅবধি দেননি তিনি

নানান অজুহাতে।

 

খুব অভিযোগ নাইকো চাচির

কিন্তু যদি রাগে

একটা কথায় বলেন তিনি

ঋণ পরিশোধ আগে।

     

মুচকি হেসে তখন চাচা

বলেন চাচির কাছে

ঠিক পরিশোধ করব আমি

ঋণ যেহেতু আছে।

 

ঋণখেলাপির তালিকাতে

খারাপ তো নাম থাকা—

পাও শুধু বউ, আমার কাছে

দেনমোহরের টাকা!