মাদারীপুরে আইন-শৃঙ্খলা অবন‌তির আশঙ্কায় কলেজের নির্বাচন স্থগিত

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ২১:৩৭

প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কালকিনি পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। 

বুধবার (২৫ অক্টোবর) নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমানের দেওয়া প্রতিবেদনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা। তবে এডহক কমিটি গঠনের জন্য কালকিনি পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে। 

এ ব্যাপারে নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান বলেন, কালকিনি পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীদের আচরণে যে পরিবেশের সৃষ্টি হয়েছে তাতে আইন-শৃঙ্খলা পরিবেশের অবনতি হওয়ার উপক্রম হয়েছে। তাই সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব নয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।

ইত্তেফাক/পিও