রংপুর রেলস্টেশন এলাকার ছিন্নমূল শিশুদের শিক্ষার আলোয় নিতে স্কুল উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও জুম বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে রেলস্টেশনের একটি ভবনে স্কুলটির উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নারী কল্যাণ সমিতির সভানেত্রী নাসিমা সুলতানা। এ সময় পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানসহ মেট্রো পুলিশের কর্মকর্তা, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জুম বাংলাদেশ স্কুলে রেলস্টেশন এলাকার ৪৫ শিক্ষার্থীকে বিনামূল্যে মানসম্মত শিক্ষা প্রদান, একবেলা পুষ্টিকর খাবার প্রদান, স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষা উপকরণ প্রদানসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, ‘রংপুর নগরীর রেল স্টেশন এলাকায় মাদকের বিস্তার বাপক।
এই মাদকের হাত থেকে রক্ষা পাচ্ছে না কোমলমতি শিশুরাও। তাদেরকে ভালো পরিবেশ ও সুশিক্ষার আলোয় নিয়ে আসতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
