বাংলা-দ্বিতীয়পত্র
মো. শহীদুর রহমান, সহকারী শিক্ষক,
বারাজান এসসি উচ্চ বিদ্যালয়
লালমনিরহাট।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আজ তোমাদের ‘বাংলা ভাষার ব্যাকরণ’ বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ‘বাংলা ভাষার শব্দ ভাণ্ডার’ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর তুলে ধরছি। আশাকরি, এগুলো তোমাদের উপকারে আসবে।
১। উত্পত্তিগত দিক বিবেচনায় বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ) ৬
২। তত্সম শব্দের ‘তত্’ কী অর্থে ব্যবহূত হয়?
ক) বাংলা খ) সংস্কৃত গ) প্রাকৃত ঘ) অসমীয়া
৩। সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কী?
ক) তদ্ভব খ) দেশি গ) বিদেশি ঘ) তত্সম
৪। ‘তত্সম’ অর্থ ‘তার সমান’এখানে ‘তার সমান’ বলতে কী বুঝানো হয়েছে?
ক) সংস্কৃত ভাষাকে খ) বাংলা ভাষাকে
গ) ইংরেজি ভাষাকে ঘ) সকল বিদেশি ভাষাকে
৫। নিচের কোনটি তত্সম শব্দ?
ক) চা খ) চিনি গ) ধর্ম ঘ) ইনসান
৬। ‘ভবন’ কোন্ শ্রেণির শব্দ?
ক) তত্সম খ) অর্ধ-তত্সম
গ) তদ্ভব ঘ) খাঁটি বাংলা
৭। কোন্ শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়?
ক) তত্সম খ) তদ্ভব গ) অর্ধ-তত্সম ঘ) বিদেশি
৮। ‘তদ্ভব’ কোন্ শ্রেণির শব্দ?
ক) আঞ্চলিক শব্দ খ) মিশ্র শব্দ
গ) সংস্কৃত শব্দ ঘ) পারিভাষিক শব্দ
৯। নিচের কোনটি তদ্ভব শব্দ?
ক) হাত খ) কুলা গ) গিন্নী ঘ) পাত্র
১০। নিচের কোনটি অর্ধ-তত্সম শব্দ?
ক) সূর্য খ) সুনাম গ) জবান ঘ) জ্যোছনা
১১। ‘গিন্নী’ কোন্ শ্রেণির শব্দ?
ক) তত্সম খ) অর্ধ-তত্সম গ) তদ্ভব ঘ) দেশি
১২। ‘মহকুমা’ শব্দটি কোন্ ভাষা থেকে এসেছে?
ক) ওলন্দাজ খ) ফারসি গ) আরবি ঘ) তুর্কি
১৩। ‘তারিখ’ কোন্ ভাষার শব্দ?
ক) ফারসি খ) আরবি গ) তুর্কি ঘ) হিন্দি
১৪। নিচের কোনটি ধর্ম-সংক্রান্ত ফারসি শব্দ?
ক) তওবা খ) রোজা গ) ওজু ঘ) হজ্ব
১৫। কোনটি পারিভাষিক শব্দ?
ক) পকেটমার খ) মাস্টার গ) বেতার ঘ) বেতাল
১৬। মিশ্র শব্দ কোনটি?
ক) সমাপ্তি খ) সাময়িকী গ) নথি ঘ) চৌহদ্দি
১৭। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে?
ক) যৌগিক শব্দ খ) পারিভাষিক শব্দ
গ) মৌলিক শব্দ ঘ) যোগরূঢ়ি শব্দ
১। গ, ২। খ, ৩। ঘ, ৪। ক, ৫। গ, ৬। ক, ৭। খ, ৮। ঘ, ৯। ক, ১০। ঘ, ১১। খ, ১২। গ, ১৩। ক, ১৪। খ, ১৫। গ, ১৬। ঘ, ১৭। খ,
