আফগানিস্তানকে উড়িয়ে ভারতে চলমান বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপরে আর জয়ের দেখা পায়নি সাকিব আল হাসানের দল। টানা চার হারের মুখ দেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ (শনিবার) নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। তাই ডাচদের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না টাইগাররা। এই ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
কাঁধের চোটের কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি পেসার তাসকিন আহমেদ। তবে নেদারল্যান্ডস ম্যাচের আগে অনুশীলনে তাকে পুরোদমে বোলিং করতে দেখা গেছে। তাই তাকে দেখা যেতে পারে একাদশে। এছাড়া একাদশে ফিরতে পারেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাদ পড়া তাওহীদ হৃদয়ও।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
