হঠাৎ রণক্ষেত্র নয়াপল্টন, পণ্ড সমাবেশ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৪

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে পুলিশের হামলার অভিযোগ উঠেছে। সমাবেশ চলাকালে হঠাৎ করে শনিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটায় সমাবেশের দুইদিকে অবস্থান নেয় পুলিশ।

এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়। ফলে মঞ্চ থেকে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থল থেকে বেরিয়ে যান।

বিএনপির অভিযোগ, পুলিশ কাকরাইল মোড় থেকে ধীরে ধীরে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়তে ছুড়তে পল্টনের দিকে এগিয়ে যায়। এক সময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। 

ছবি: ইত্তেফাক

এর পরপর সমাবেশ থেকে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। বিএনপির সমাবেশ বন্ধ রয়েছে।

এদিকে, পুলিশি আক্রমণের প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি।

ইত্তেফাক/এসকে