ফিক্সিংয়ের

আপডেট : ২৯ জুন ২০১৯, ২১:৩২

গন্ধ পাচ্ছেন বাসিত আলি!

 স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বের শেষ দিকে এসে বেশ জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ। প্রতিযোগিতাটির এমন মুহূর্তে সাবেক পাকিস্তান ব্যাটসম্যান বাসিত আলি মনে করেন তার দলকে বিদায় করতে নিজেদের শেষ দুটি ম্যাচে বাংলাদেশ আর শ্রীলঙ্কার বিপক্ষে ইচ্ছে করেই হারবে ভারত!

সাবেক পাকিস্তানি ক্রিকেটারটি অবশ্য এখানেই থেমে থাকেননি। তার বিশ্বাস ১৯৯২ সালে গ্রুপ পর্বের শীর্ষে থাকা নিউজিল্যান্ড ইচ্ছে করেই পাকিস্তানের বিপক্ষে হেরেছিল। তিনি জানান, ব্ল্যাকক্যাপরা সেমিফাইনালে তুলনামূলক ‘সহজ প্রতিপক্ষ’ পাকিস্তানকে চাইছিল। ম্যাচটা জিতে সেমিফাইনালের পথে পা বাড়ায় ইমরান খানের দল।

তার বিশ্বাস, সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলা ভারত নিশ্চিতভাবেই পাকিস্তানকে শেষ চারে জায়গা করে নিতে দেবে না। ফলে নিজেদের শেষ দুই ম্যাচে বাংলাদেশ আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দুটো ছেড়ে দেবেন বিরাট কোহলিরা! সমপ্রতি স্থানীয় এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘ভারত এখন পর্যন্ত মাত্র পাঁচটা ম্যাচ খেলেছে। পাকিস্তান সেমিফাইনালে উঠে যাক এ ব্যাপারটা কখনোই চাইবে না তারা। ভারতের বাকি ম্যাচগুলো বাংলাদেশ আর শ্রীলঙ্কার বিপক্ষে আর আফগানিস্তানের বিপক্ষে তারা কেমন খেলেছে তা সবাই দেখেছে।’

তাই অন্য দলের ফলাফলের ওপর ভরসা না করে পাকিস্তানকে নিজেদের পারফরমেন্সেই মনোযোগটা ধরে রাখতে পরামর্শ দিয়েছেন বাসিত।