কেউ না থাকলেও ক্রিকেটারদের পাশে আমরা আছি: পাপন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৬:৫৫

জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা পাঁচ হার। সবশেষ শক্তির বিচারে পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের কাছে হেরে হতাশার ষোলকলা পূর্ণ করেছে বাংলাদেশ দল। কাগজে কলমে কিছু সমীকরণ উকি দিলেও বস্তুত শেষ বাংলাদেশের সেমিফাইনালের আশা। 

নেদারল্যান্ডসের কাছে হারের পর ‘স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ’ স্বীকার করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। এমন অবস্থায় চারদিক থেকে সমালোচিত হচ্ছেন ক্রিকেটাররা। তবে এমন দুঃসময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাশে পাচ্ছেন ক্রিকেটাররা। 

ক্রিকেটারদের পাশে কেউ না থাকলেও বোর্ড থাকবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার (২৯ অক্টোবর) গণমাধ্যমকে তিনি বলেন, 'দল একটানা হারছে। এমন সময়ে কেউ ক্রিকেটারদের পাশে থাকবে না। তবে কেউ না থাকলেও আমরা তাদের পাশে আছি।'

ইত্তেফাক/জেডএইচ