স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে মহিলা হ্যান্ডবল লিগ। উদ্বোধনী খেলায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৩৮-১৯ গোলে দিলকুশা স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। ভিকারুননিসা নূন স্পোর্টস ক্লাব ২৮-২১ গোলে আর এন স্পোর্টস হোমকে, আরামবাগ ক্রীড়া সংঘ ৪৬-১৫ গোলে জামালপুর স্পোর্টস একাডেমিকে হারায়।
