প্রধান বিচারপতির সরকারি বাসভবনে কতিপয় সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীরা ভাঙচুর করায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।
শনিবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া এবং মহাসচিব ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবুনালের (বিচারক) সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবর রহমান।
বিবৃতিতে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
