সিলেটে বিএনপি-জামায়াতের ৫৩৯ জন আসামি

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ২০:৩২

সিলেটে রোববার (২৯ অক্টোবর) হরতাল চলাকালে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধের ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হয়। এ মামলায় ৬৯ জনকে এজাহার নামীয় ও আরও ৪৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

এয়ারপোর্ট থানায়, জালালাবাদ থানা, দক্ষিণ সুরমা থানা ও কোতোয়ালি থানায় দুইটি মামলা হয়েছে। এই পাঁচ মামলার মধ্যে ৩টির বাদী পুলিশ এবং ২টির বাদী ভুক্তভোগী দুই ব্যক্তি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  জানান, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধের ঘটনায় পাঁচটি মামলায় ৫৩৯ জনকে আসামি করা হয়। ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/পিও