সেই চুমুকাণ্ডের জন্য রুবিয়ালেসকে নিষিদ্ধ করলো ফিফা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ২২:০১

নারী ফুটবলার জেনি হেরমোসোকে জোর করে চুমু খাওয়ায় স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান লুইস রুবিয়ালেসকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

অস্ট্রেলিয়ার সিডনিতে আগস্ট মাসে নারী ফুটবল বিশ্বকাপ জেতার পর স্পেন দলের খেলোয়াড় জেনি হেরমোসোকে জোর করে চুমু খান রুবিয়ালেস। এক সপ্তাহ পর বরখাস্ত করা হয় তাকে।

যা বললো ফিফা

ফিফা একটি বিবৃতিতে বলে, ‘২০২৩ সালের ২০ আগস্ট নারী ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলার দিন যে ঘটনাগুলি ঘটে ও যার ভিত্তিতে লুইস রুবিয়ালেসকে প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য বরখাস্ত করা হয়, সেই মামলার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত।’

তার আচরণের জন্য রুবিয়ালেস স্পেনের জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশের রাজনীতিকদের কাছেও সমালোচিত হন রুবিয়ালেস। প্রথমে নিজের পদ ছাড়তে চাননি তৎকালীন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান রুবিয়ালেস। পরে সেপ্টেম্বর মাসে পদত্যাগ করেন তিনি।

শুধু জোরপূর্বক চুম্বনই নয়, রুবিয়ালেসের বিরুদ্ধে আরো অভিযোগ, স্পেনের রানী লেটিজিয়া ও ১৬ বছর বয়সি রাজকন্যা সোফিয়ার পাশে বসে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে উল্লাস প্রকাশ করেছিলেন তিনি।

ফিফার এ শাস্তি রুবিয়ালেস চাইলে চ্যালেঞ্জ করতে পারেন।

আবেগঘন মুহূর্তে মাঠে ফিরলেন হেরমোসো

বিশ্বকাপ শেষ হবার পর প্রথম ম্যাচে তাকে না নেওয়া হলেও শুক্রবার ইটালির বিপক্ষে খেলার একেবারে শেষের দিকে গোল দিয়ে ১-০ গোলের  জয় এনে দেন তার দলকে।

ইত্তেফাক/এসএটি