লালমনিরহাট প্রতিনিধি
সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের উদ্যোগে শনিবার দুপুরে হাতীবান্ধা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মহসিন হোসেন এনডিসি। সৈয়দপুর জেলা রেলওয়ে পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার মুহাম্মদ শফিকুর রহমান, পুলিশের জেলা সহকারী পুলিশ সুপার বি-সার্কেল তাপস সরকার, রেলওয়ের সদর থানা ওসি রেজাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুরল আমিন প্রমুখ।
