রোহিঙ্গা প্রত্যাবাসন

কক্সবাজারে পৌঁছেছে মিয়ানমারের প্রতিনিধি দল

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১২:১৭

নিজ দেশে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে কথা বলতে ৩২ সদস্যের মিয়ানমারের একটি প্রতিনিধি দল টেকনাফে পৌঁছেছেন। সেখানে পৌঁছে তারা রোহিঙ্গা ১৮০ পরিবারে সঙ্গে মতবিনিময় করছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল নয়টার দিকে নৌ-পথে আরকান রাজ্যের সাউ নাইংয়ের নেতৃত্বে ৩২ সদস্যের প্রতিনিধি দলটি টেকনাফের জেটিঘাটে এসে পৌঁছায়। পরে গাড়ি যোগে তাদের টেকনাফের নাইট্যংপাড়া সড়ক ও জনপদের রেস্ট হাউজ নদী নিবাসে পৌঁছার পর তাদের সঙ্গে সাক্ষাৎকারে অংশ নেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সাক্ষাৎ চলমান।

ছবি: ইত্তেফাক

কক্সবাজারের ত্রাণ ও প্রত্যাবাসনের অতিরিক্ত কমিশনার মো. শামসুদ্দোজা বলেন, মঙ্গলবার সকালে ক্যাম্প থেকে ১৮০ পরিবারের সদস্যদেরকে সিআইসি অফিসের পক্ষ থেকে ডাকা হয়। তারা টেকনাফের নাইট্যং সড়ক ও জনপদের রেস্ট হাউস নদী নিবাসে যায়।সেখানে তাদের সাথে মিয়ানমারের একটি প্রতিনিধি দল প্রত্যাবাসনের বিষয়ে সাক্ষাৎকার নিচ্ছেন।

ছবি: ইত্তেফাক

তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে ৩২ সদস্যের একটি মিয়ানমারের প্রতিনিধি দল সকালে টেকনাফে পৌঁছেন। তাদের সঙ্গে মতবিনিময় চলছে।

ছবি: ইত্তেফাক

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে মানবিক আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে প্রথম তালিকার ১৬৮ পরিবারের ৪৮০ জনের তথ্য যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শেষে মিয়ানমারের ১৭ সদস্যের কারিগরি প্রতিনিধি দল বুধবার ফিরে যায়। তালিকা যাচাই-বাছাই করতে মিয়ানমারের ১৭ সদস্যের কারিগরি প্রতিনিধি দল ১৫ মার্চ টেকনাফ ট্রানজিট জেটিঘাট হয়ে বাংলাদেশে আসে। যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাদের থেকে বাংলাদেশের আশ্রয় শিবিরে জন্ম নেওয়া ওই পরিবারের শিশুদেরও নথিভুক্ত করেছে কারিগরি প্রতিনিধি দলটি। সেই ধারাবাহিকতায় আবারও এসেছে মিয়ানমার প্রতিনিধি দল। 

ইত্তেফাক/এইচএ