মহাসড়কে চলছে বিজিবি টহল

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১০:২৯

বিএনপি-জামায়াতের তিনদিনের অবরোধের শুরুতেই রাজধানীসহ দেশের সব মহাসড়কে টহল দেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি, পুলিশ, র‍্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) রাত থেকেই টহল শুরু করেছে বিজিবি।

ছবি: সংগৃহীত

সড়কে চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি থেমে নেই গোয়েন্দা নজরদারি। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে এবার।

ছবি: সংগৃহীত

এদিকে অবরোধ কর্মসূচিতে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার দফায় দফায় বৈঠক করেছে ঢাকার বাইরের সব জেলার পুলিশ কর্মকর্তারা। তাদের ভাষ্য, রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ হলে কোনো আপত্তি নেই।

ছবি: সংগৃহীত

তবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে।

ছবি: সংগৃহীত

এর আগে শনিবার ও রোববার দুই দিনে সারাদেশে ৪৫টি অগ্নি সংযোগের খবর এসেছে। এগুলোর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৭টি অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

ইত্তেফাক/এইচএ