পরীক্ষায় অসদুপায় অবলম্বন

ডুমুরিয়ায় পরিদর্শক ও শিক্ষার্থীসহ ছয়জন বহিষ্কার

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২১:২৪

শনিবার জেডিসি ইংরেজী পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শকের সহযোগিতায় বই দেখে লেখার অপরাধে উপজেলা হাসানিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে তিন কক্ষ পরিদর্শক (শিক্ষক) ও তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ বেগম কেন্দ্র পরিদর্শনের সময় তাদের বহিষ্কার করেছেন।

বহিষ্কৃত পরিদর্শকরা হলেন- উপজেলার টিপনা আঙ্গারদহ দাখিল মাদ্রাসার শিক্ষক মো. আসাদুজ্জামান, নুরানীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মো. রুহুল আমিন ও পাঁচপোতা দাখিল মাদ্রাসার শিক্ষিকা রুপা খাতুন এবং পরীক্ষার্থীরা হলো শোভনা দাখিল মাদ্রাসার মাহফুজ শেখ, মাইল বিএমকে দাখিল মাদ্রাসার মো. সুলাইমান ও একই মাদ্রাসার হাবিবুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ বেগম জানান, হল সুপারের উপস্থিতিতে এ ধরনের ঘটনা দুঃখজনক। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ মো. ফারুক হোসেন বলেন, ঘটনার সময় আমি অন্য কক্ষে ছিলাম।