ভৈরবে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১২:৪০

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতদের পরিচয় পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, আওয়ামী লীগ কর্মী রনি মিয়াসহ আরও অনেকে।

মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের সূত্রপাত হয়। ছবি: ফোকাস বাংলা

সূত্র জানায়, বিএনপির জামাতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় ভৈরব উপজেলা বিএনপি সড়কে অবরোধ পালনে জন্য সদলবলে এলে তখন  উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত হয় পুলিশ। ছবি: ফোকাস বাংলা

এ সময় বিএনপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরবর্তীতে সংঘর্ষ শেষে আওয়ামী লীগ কর্মীরা উত্তেজিত হয়ে বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেন।

মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের সূত্রপাত হয়। ছবি: ফোকাস বাংলা

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, সকালে দুর্জয় মোড় এলাকায় আওয়ামী লীগ বিএনপির মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দুর্জয় মোড় এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়েছেন।

ইত্তেফাক/এইচএ