সাতকানিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০১৯, ২১:৪৮

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সাতকানিয়ায় শনিবার সকালে পুকুরে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ তাজেদ। সে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করাইয়ানগর বাহাদুরপাড়ার মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে।

নিহতের চাচা মোহাম্মদ নেওয়াজ বলেন, ঘটনার সময় তাজেদ বাড়ির সামনের পুকুরের জলঘাটে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর পুকুরে লাশ ভাসতে দেখে। তাজেদের দাদা আবুল কাসেম তাকে উদ্ধার করে দ্রুত লোহাগাড়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।