স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় মুদি দোকানদারকে দণ্ড

আপডেট : ২৯ জুন ২০১৯, ২১:৪৮

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় শুক্রবার সন্ধ্যায় এক মুদি দোকানদারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে রেয়াজুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া ওই দণ্ডাদেশ দেন।

সৈয়দপুর শহরের রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত রেয়াজুল ইসলাম। ওই ছাত্রী এ ঘটনা তার বাবা-মাকে জানালে তারা সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে রেয়াজুলকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ওই দণ্ড দেন। সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।