কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
কালাইয়ের টিএনটি এলাকায় শনিবার দুপুরে ব্যাটারিচালিত ভ্যান উল্টে গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম অজিজুল হক (৩৫)। দুর্ঘটনায় ভ্যানে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। কালাই থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কোরবানি ঈদকে সামনে রেখে গরু কেনার জন্য তারা নিজ বাড়ি থেকে অটোভ্যানযোগে ক্ষেতলাল উপজেলার হোপের হাট যাচ্ছিলেন। এ সময় কালাই-বগুড়া মহাসড়কে উপজেলার টিএনটি এলাকায় কুকুরের সঙ্গে ধাক্কা লেগে ঐ ব্যাটারিচালিত ভ্যানটি উল্টে সড়কের উপরে পড়লে তারা গুরুতর হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক অজিজুল হককে মৃত ঘোষণা করেন। কালাই থানার ওসি আব্দুল লতিফ খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
