হাজীগঞ্জ ( চাঁদপুর) সংবাদদাতা
হাজীগঞ্জে শনিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সফিকুর রহমান (২৩)। সে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের সওদাগর বাড়ির মোরশেদ মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় সফিক তার নিজ ঘরে বিদ্যুতের কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুত্স্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমেদ হিরা।
