করছিলেন পিকেটিং, পুলিশের ধাওয়ায় যুবদল নেতা নিহত

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৬:৫০

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় পিকেটিংয়ের সময় পুলিশ দেখে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। নিহত জিল্লুর রহমান (৪২) সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মদন গৌরি গ্রামের এলাইছ মিয়ার ছেলে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা জানান, সিলেটের লালাবাজার এলাকায় পিকেটিং করছিলেন জিল্লুরসহ কয়েকজন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল করে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলের গাছের সঙ্গে ধাক্কা লাগে। 

তবে এ অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, পুলিশ ধাওয়া করে আটকের পর জিল্লুকে মারধর করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। 

ইত্তেফাক/পিও