গুলশানের এলইডি স্ক্রিনগুলোতে বার্জারের নতুন বিজ্ঞাপন

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ২১:৫১

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ সার্কেলের এলইডি স্ক্রিনগুলোতে বার্জার লাক্সারি সিল্ক ইমালশনের নতুন বিজ্ঞাপনচিত্র দেখা গেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে। 

অভিনব কায়দায় উন্মোচিত বিজ্ঞাপনটিতে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। তিনি বার্জারের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। 

বার্জার লাক্সারি সিল্ক ইমালশনকে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে গণ্য করা হয়। নতুন বিজ্ঞাপনচিত্রটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। 

 

 

ইত্তেফাক/ডিডি/এএএম