গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁওয়ের পাগলা থানায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক হুদাত মীরের (৫০) বিরুদ্ধে শুক্রবার রাতে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিত ওই প্রতিবন্ধীর মা বাদী হয়ে পাগলা থানায় মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২২ জুন উপজেলার তললী গ্রামে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী হুদাত মীর ওই প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। তার পরিবার থানায় মামলা করতে চাইলে এলাকার একটি প্রভাবশালী মহল নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে। নানা রকম প্রতিবন্ধকতার পর তারা মামলা করে।
পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান বলেন, মামলার একমাত্র আসামি হুদাত মীরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
