জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুরে শুক্রবার সন্ধ্যা রাতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. হোসেন (২৪) নামের এক অটোমিল শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের রোয়াব উল্লার ছেলে।
নিহতের বড়ো ভাই এলাইছ মিয়া জানান, আমার ভাই মো. হোসেন এরালিয়া বাজারের শাহজালাল অটোমিলে কাজ করত। সন্ধ্যায় অটোমিলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই লুত্ফুর রহমান জানান, লাশ উদ্ধার করে গতকাল শনিবার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
