৩ পুলিশকে কুপিয়ে আহতের প্রতিবাদ

আড়াইহাজারে শান্তি সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৪:২৮

বিএনপি-জামায়াতের তিনদিনব্যাপী অবরোধের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখীতে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করেছে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ।

বুধবার (১ নভেম্বর) সকাল ১০টায়  বিএনপি-জামায়াতের নৈরজ্যের বিরুদ্ধে সমাবেশ ও মিছিল বের করে তারা।

এর আগে মঙ্গলবার বিএনপির নৈরাজ্য ও তিনজন পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের নেতৃত্ব দেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। আরও উপস্থিত ছিলেন সাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ, দুপ্তারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আহাম্মেদুল কবির উজ্জল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইকবাল হোসেন মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া ওসাবেক ভিপি নাইম আহমেদ মোল্লাসহ আরও অনেকে। সমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘(অবরোধের) দ্বিতীয় দিনে এখনও কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে।’

ইত্তেফাক/এইচএ