কুড়িগ্রামের রৌমারীতে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৩ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কোনাচিপাড়া এলাকার রৌমারী-টাকা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
নাশকতার অভিযোগে রৌমারী থানায় ২৩ জনের নাম উল্লেখসহ মোট ৫৩ জন জামায়াত-বিএনপির নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে।
আটকৃতরা হলেন জামায়াতকর্মী শফিকুল ইসলাম (২৯) উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর ইটালুকান্দা এলাকার আবুল হোসেনের ছেলে, শাহাদাত হোসেন (৩৫) উপজেলার শৌলমারী ইউনিয়নের সবুজপাড়া এলাকার মৃত সৈয়দ জামান মন্ডলের ছেলে ও ফরিদুল ইসলাম ( ৩২) চরশৌলমারী ইউনিয়নের নামাজের চর এলাকার মীর আলী আকবরের ছেলে।
রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার বলেন, তারা নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে তাদের আটক করা হয়। বুধবার সকালে তাদের কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।
