ইত্তেফাক রিপোর্ট
যুবসমাজকে সৃজনশীল ও গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত করার মধ্য দিয়ে তাদেরকে আরো সহিষ্ণু ও সংগঠিত করে সমাজের সর্বস্তরে সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের জন্য ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ডিবেট ফর হিউম্যানিটি (ডিএফএইচ) আয়োজন করেছে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ‘সম্প্রীতির জন্য বিতর্ক’। ১২টি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার অংশগ্রহণে ৬ মাস ব্যাপী আয়োজনের চূড়ান্ত পর্ব গতকাল বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত পর্বের বিতর্কে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিএফএইচ এর উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আনু মুহাম্মদ, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ।
