আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে মিরপুর-১ খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ায় গতকাল শনিবার মাইজভান্ডার দরবার শরিফ থেকে খেলাফতপ্রাপ্ত খলিফাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাইজভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন রাহবারে শরিয়ত ও ত্বরিকত হযরত শাহ্সূফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, তাসাউফ ও সূফিবাদী ইসলামের মূল নির্যাস। আত্মশুদ্ধি, নৈতিকতার উন্নয়ন খোদাভীতির চেতনা জাগ্রত করাই হচ্ছে সূফিবাদি দর্শনের মূল কথা। মানুষে মানুষে ঐক্য গড়ে তোলা ভ্রাতৃত্ব ও সম্প্রীতিপূর্ণ মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণাই হচ্ছে সূফিবাদী। আলোচনায় অংশগ্রহণ করেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব খলিফা অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, আন্জুমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খলিফা অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দীন, খলিফা হযরত মাওলানা রুহুল আমীন ভূঁইয়া চাঁদপুরী, ওয়ার্ড কমিশনার খলিফা ফরিদ উদ্দীন, খলিফা মোহাম্মদ শাহ্জাদ, খলিফা মোহাম্মদ সাইফুল ইসলাম, খলিফা মোহাম্মদ মেন্দু মিয়া, খলিফা সাংবাদিক কামরুজ্জামান হারুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
