প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ২৯ জুন ২০১৯, ২২:০৩

গত ২৭ জুন দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘বড়পুকুরিয়া কয়লা খনি: কর্মীদের চাঁদার পাঁচ কোটি টাকা গায়েব!’ শীর্ষক রিপোর্টের প্রতিবাদ জানিয়েছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির (বিসিএমসিএল) সাবেক সচিব মো. আবুল কাসেম প্রধানীয়া। গতকাল শনিবার এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। এতে তার সুনাম ক্ষুণ্ন হয়েছে। রিপোর্টারের বক্তব্য: বিসিএমসিএলর তদন্ত রিপোর্টের বরাত দিয়ে ইত্তেফাকে প্রতিবেদনটি প্রকাশিত হয়। তদন্ত কমিটি চাঁদা আদায়ের প্রমাণ পেয়েছে জানিয়ে এ বিষয়ে অধিকতর তদন্ত করার সুপারিশ করেছে। দৈনিক ইত্তেফাকের রিপোর্টে সেই তথ্যই উল্লেখ করা হয়েছে।