জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেছেন, বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ৩ রা নভেম্বর। ১৯৭৫ সালের এই দিনে কারাগারের অভ্যন্তরে জাতীয় ৪ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় বর্বরোচিত এ ধরনের হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) কাকরাইলস্থ জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুক্রবার (৩ নভেম্বর) শোকাবহ জেলহত্যা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা’র সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশি চক্র। তাদের অপতৎপরতা রুখে দিতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
আলোচনায় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলম, সহসভাপতি ব্যারিস্টার আলবার্ট বাড়ই, অ্যাডভোকেট শিরীন আক্তার, মঞ্জুর হাবিব, দিবস তালুকদার, মানবাধিকার সম্পাদক রমিজুল ইসলাম সোহাগ, প্রচার সম্পাদক মো. আল আমিনসহ অনেকে।
