সাতক্ষীরা-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৯

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল। যাদের মনোনয়নপত্র বাতিল হলো তারা হলেন, আওয়ামী লীগনেতা বিএম নজরুল ইসলাম, এসএম মুজিবুর রহমান (সরদার মুজিব), শেখ নুরুল ইসলাম, বিশ্বজিৎ সাধু এবং ন্যাপের হায়দার আলী শান্ত। এ আসনে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে সে সকল প্রার্থীরা হলেন, ১৪দলের শরিক ওয়ার্কার্স পার্টির এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান, জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত, বিএনপির হাবিবুল ইসলাম হাবিব ও তার স্ত্রী শাহানারা পারভীন বকুল, জাসদের শেখ ওবায়দুস সুলতান বাবলু, ন্যাশন্যাল পিপলস পার্টির আব্দুর রশিদ, গণতান্ত্রিক জোটের আজিজুর রহমান এবং এসএম আসাদুল হক।

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও ডিসি এসএম মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/নূহু