ডাচদের হারিয়ে সেমিফাইনালে টিকে থাকলো আফগানরা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৬:৫৭

বিশ্বকাপে চতুর্থ জয়ের দেখা পেয়েছে আফগানিস্তান। নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে শেষ চারের লড়াইয়ে টিকে থাকলো আফগানরা। শুক্রবার (৪ নভেম্বর) লখনউতে টস জিতে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। সাইব্রান্ড এঙ্গেল্বার্টের ফিফটি ভর করে ১৭৯ রানে অলআউট হয় ডাচরা। এঙ্গেল্বার্টের করেন ৮৬ বলে ৫৮ রান।

১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। দলীয় ৫৫ রানের মধ্যে জোড়া উইকেট হারায় আফগানরা। রহমানুল্লাহ গুরবাজ ১১ বলে ১০ ও ইব্রাহিম জাদরান ৩৪ বলে ২০ রানে অপরাজিত থাকেন। 

এরপর অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি ও রহমত শাহ মিলে শুরুর ধাক্কা সামাল দেন। ৭৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১২৯ রানে ৫৪ বলে ৫২ রান করে ফিরে যান রহমত।

এরপর ক্রিজে আসা আজমতুল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে ৩১ ওভার ৩ বলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শাহিদি। ওমরজাই ২৮ বলে ৩১ ও শাহিদি ৬৪ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন।  

ইত্তেফাক/জেডএইচ