ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে একঝাঁক তরুণশিল্পীর পরিবেশনায় অনুষ্ঠিত হলো স্বরকল্পন আবৃত্তি চক্রের ৫৩তম আবর্তনের কর্মশালার সমাপনী।
‘কবিতার সজীবতায় চিত্তের শুভ্রতা’ প্রতিপাদ্যে এ আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে সংগঠনটি। এদিন সন্ধ্যায় শিল্পীদের নান্দনিক পরিবেশনায় প্রাণ পায় ইট-পাথরের কঠিন শহর। শাহিদুল হক মিল্কীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রথিতযশা আবৃত্তিশিল্পী ও আবৃত্তিপ্রেমীরা।
স্বরের পাণ্ডুলিপি শীর্ষক অনুষ্ঠানে ৫৩তম আবর্তনের কর্মশালা সমাপনী অনুষ্ঠানে তরঙ্গ, বনলতা, নীহারিকা, গুঞ্জন ৪টি আলাদা দলের মোট ৩১ জন তরুণশিল্পী এতে অংশ নেন। শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও উপস্থাপনা শৈলীর প্রসার ঘটাতে দুই যুগেরও বেশি সময় ধরে ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ সুস্থ সংস্কৃতিচর্চার পাশাপাশি নিয়মিত কর্মশালার আয়োজন করে আসছে।
