সাফায়েত আল হোসাইন (১৭) নামে নটরডেম কলেজ ময়মনসিংহ শাখার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রের গত চার দিন ধরে খোঁজ না মেলায় থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। সাফায়েত গত ২৫ জুন দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। সাফায়েত ত্রিশাল উপজেলার ধলা গ্রামের আফজাল খান রিপনের বড়ো ছেলে। তার পড়াশোনার জন্য আফজাল খান পরিবার নিয়ে ময়মনসিংহ শহরের বাউন্ডারি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। এ ব্যাপারে ময়মনসিংহ পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, ঐ ছাত্রের বাসা থেকে তার ব্যবহূত কম্পিউটার এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ তাকে দ্রুত উদ্ধারের চেষ্টা করছে।
