গাংনীতে দুই পক্ষের গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী মনিরুল নিহত

আপডেট : ২৯ জুন ২০১৯, ২২:২৪

গাংনীতে দু’পক্ষের গোলাগুলিতে মনিরুল ইসলাম (৩০) নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কসবা-কচুইখালি মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। মনিরুল ইসলাম কসবা গ্রামের ওসমান আলির ছেলে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান, কসবা-কচুইখালি মাঠে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মনিরুল ইসলামকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, মনিরুল ইসলামের বিরুদ্ধে গাংনীসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক আইনে মোট ৯টি মামলা রয়েছে। সে জেলার শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম।