‘প্রতিপক্ষের মাটিতে খেলতে হলে নানান চাপ নিয়ে মাঠে নামতে হয়। আবার তা যদি হয় সেটা বিশ্বকাপের মঞ্চ তাহলে চাপটা আরো কয়েক গুণে বেড়ে যায়। সেই চাপ নিয়ে আজ ইডেন গার্ডেন্সে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তবে সব চাপ কাটিয়ে মাঠে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে চায় প্রোটিয়ারা।’
স্বাগতিকদের বিপেক্ষ মাঠে নামার আগে এমনটাই বলেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। এই ছয়টি ম্যাচে মাত্র ১১১ রান করেন তিনি। একটি ম্যাচেও দেখা পায়নি অর্ধশতকের। তবে দলের এমন আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে আশার ফানুস উড়াচ্ছেন তিনি।
এই অধিনায়ক বলেন, ‘আমার দিক থেকে, সম্ভবত এটি সেই প্যাঁচগুলির মধ্যে একটি আবার যেখানে আমি স্ক্র্যাচ করছি; কিন্তু আমি মনে করি আমাকে এই বিশ্বাস রাখতে হবে যে, দলের মধ্যে একটি বড় ইনিংস খেলার সুযোগ আমার জন্য থাকবে। সেটা আমার মাথায় আছে। ভারত অনেক শক্তিশালী দল। এখন পর্যন্ত একটি ম্যাচেও হারেনি। এই ম্যাচে আমাদের ওপর চাপ থাকবে। আশা করি, আমরা চাপ সামলিয়ে এই ম্যাচে ভালো করর’।
তিনি আরো বলেন, ‘আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি যে, আমরা প্রায় সব ম্যাচেই প্রথম ১০ ওভারে শুরু করেছি এবং ছেলেরা বেশ ভালো ফর্মে থাকায়, তারা প্রথম ১০ ওভার কাজে লাগাতে সক্ষম হয়েছে এবং তারা যেভাবে খেলেছে সেভাবে খেলতে পেরেছে।’
