২২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এরপর প্রতিরোধ গড়েন তাওহিদ হৃদয়কে নিয়ে প্রতিরোধ গড়েন তানজিদ হাসান তামিম। ৯৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দুই বলের মধ্যে দুই উইকেট হারিয়ে ফের বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। সেইসঙ্গে ৫ উইকেট শিকার করেছেন কাগিসো রাবাদা।
রোববার (১৫ নভেম্বর) জোহানেজবার্গে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামেন অভিষিক্ত মাহফিজুল রবিন। রাবাদার করা ইনিংসের প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরে যান রবিন।
রবিনের পর দ্রুতই আরও দুই উইকেট শিকার করেন রাবাদা। এতে চরম চাপে পড়ে বাংলাদেশ। শান্ত ১২ ও মুমিনুল রানের খাতা খোলার আগেই আউট হন। এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন তানজিদ তামিম।
সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তানজিদ তামিম। এটি তার দ্বিতীয় টেস্টে ফিফটি। তবে দলীয় ১২১ রানে আউট হন এই টাইগার ওপেনার। ১০৮ বলে ৬৭ রান করে রাবাদার বলে বোল্ড হয়েছেন তিনি।
এরপর ক্রিজে আসা মুশফিকুর রহিমকে আউট করে ফাইফার পূর্ণ করেন রাবাদা। ডাক মারেন মুশফিক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
