গোপালগঞ্জে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৬:০৩

গোপালগঞ্জে ৩টি সংসদীয় আসন থেকে মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন ৩ প্রার্থী। গোপালগঞ্জের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় গোপালগঞ্জ- ১ আসন থেকে বাদ পড়েছে স্বতন্ত্র প্রার্থী শামছুল আলম খান চৌধূরী।

শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল না করা, স্বাক্ষর বিহীন আয়কর রির্টান দাখিল এবং দলীয় মনোনয়ন ফরমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে মিল না থাকায় ৩ আসন থেকে বাদ পড়েছে বিএনপির এস এম জিলানী। 

অন্য দিকে শিক্ষাগত যোগ্যতার সনদ প্রদান না করা এবং সমর্থনকারী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় না হওয়ায় যাচাই বাছাই থেকে বাদ পড়েছেন জাতীয় পার্টির এ জেড অপু শেখ।


রবিবার দুপুরে গোপালগঞ্জ জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার যাচাই বাচাই শেষে এসব তথ্য জানান।

প্রসংগত গোপালগঞ্জের ৩টি আসনে মোট ১৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এরমধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখন বৈধ প্রার্থীর সংখ্যা ১৬ জন।

ইত্তেফাক/নূহু