ঢাবি আইটি সোসাইটির সভাপতি মোহাইমিনুল, সাধারণ সম্পাদক নবীন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৯:০৬

ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি’র (ডিইউআইটিএস) ২০২২-২৩ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. মোহাইমিনুল হক মীম সভাপতি ও মো. নিয়াজ উদ্দীন ভূঁইয়া নবীন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

রোববার (৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ. জে এম. শফিউল আলম ভূইয়া। এছাড়াও নির্বাচন কমিশনার ছিলেন মো. আরিফ ইবনে আলী ও কে এম ইমরান।

নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন, সহসভাপতি মাহবুব আছেম, মাহমুদা রূপা, তানজিমুল ইসলাম ফারদিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজভী হাসান, সানজিদা সুলতানা হৃদি, খন্দকার তানজিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম অর্থ সম্পাদক ফারাহ উলফাত মোহিনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাদিয়া মোমেন, দপ্তর সম্পাদক নাহিদুল ইসলাম তথ্য ও গবেষণা সম্পাদক মো. আবুল ফাররাহ, বহিঃ যোগাযোগ সম্পাদক ওয়াসিউল হুক পান্থ, দক্ষতা বিষয়ক সম্পাদক হাম্মাদুর রহমান সানি অনুষ্ঠান বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তপু, আবদুল্লাহ ভূইয়া, আসমা উল হুসনা, রুহী সাদিয়া অবনী, আকিউজ্জামান কোয়েল, নাজমুস সাকিব শান্ত, সুমাইয়া সুলতানা শশী।

‘উন্নত শিক্ষায় চাই তথ্য-প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস’ স্লোগান নিয়ে ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি। ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি ঢাবির শিক্ষার্থীদের আইটি বিষয়ক স্কিল ডেভেলপমেন্ট কাজ করে। আইটি বিষয়ক কর্মশালা, ই-আড্ডা, সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম ও ন্যাশনাল আইটি ফেক্ট এর আয়োজনসহ ক্যাম্পাস ভিত্তিক নানাবিধ প্রোগ্রাম আয়োজন করে। থাকে।

ইত্তেফাক/এবি