নগর সংস্কৃতি

কণ্ঠশীলনের মঞ্চনাটক ‘যাদুর লাটিম’

আপডেট : ৩০ জুন ২০১৯, ০০:১১

কণ্ঠশীলন প্রযোজিত মঞ্চনাটক ‘যাদুর লাটিম’-এর প্রদর্শনী অনুষ্ঠিত হলো শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। নোবেল বিজয়ী মিশরীয় ঔপন্যাসিক নাগিব মাহফুজের ‘অ্যারাবিয়ান নাইটস অ্যান্ড ডেজ’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন রাফিক হারিরি। নির্দেশনা দিয়েছেন মীর বরকত।

মধ্যপ্রাচ্যের পটভূমিতে লেখা হলেও নাট্যকার বর্তমান সময়ের রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, ব্যক্তিগত দ্বিধাদ্বন্দ্ব ফুটিয়ে তুলেছেন নাটকে। অদ্ভুতুড়ে কাহিনির সঙ্গে বর্তমান বিশ্বের প্রবহমান ঘটনাবলির সাযুজ্য ফুটিয়ে তুলতে ফ্যান্টাসি ও রিয়েলিস্টিকের মিশ্রণে ঢেলে সাজানো হয়েছে নাটকটি।

বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন রইস উল ইসলাম, মোস্তফা কামাল, এ কে এম শহীদুল্লাহ কায়সার, সোহেল রানা, সালাম খোকন, অনন্যা গোস্বামী, জে এম মারুফ সিদ্দিকী, নিবিড় রহমান, অনুপমা আলম, মো. আব্দুল কাইয়ুম, রুবেল মজুমদার, লায়লা নজরুল, নিশরাত জেবিন নিশি, শেখ সাজ্জাদুর রহমান, তাসিন ইসলাম, মিজানুর রহমান চৌধুরী মিশন ও অনুপ্রভা মণ্ডল।

শিল্পকলায় শেক্সপিয়রের ‘হ্যামলেট’     

বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের জনপ্রিয় নাটক ‘হ্যামলেট’ মঞ্চায়ন করেছে শিল্পকলা একাডেমি। শনিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় এই নাটকটি।

সৈয়দ শামসুল হক অনূদিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন আতাউর রহমান। আর প্রযোজনা উপদেষ্টার ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ‘হ্যামলেট’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মাস্্উদ সুমন, শামীম সাগর, সংগীতা চৌধুরী, আমিনুর রহমান মুকুল, শফিকুল ইসলাম, মো. সোহেল রানা, মেহেজাবীন মুমু, শরীফ সিরাজ, বাপ্পি আমীন, তৃপ্তি রাণী মন্ডল, ফখরুজ্জামান চৌধুরী প্রমুখ।