বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় লঙ্কানরা।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। মুশফিকুর রহিমের উড়ন্ত ক্যাচে কুশাল পেরেরাকে সাজঘরে ফেরান পেসার শরিফুল ইসলাম। দলীয় ৫ রানে ৫ বলে ৪ রান করে আউট হন পেরেরা।
এরপর ক্রিজে আসা লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ওপেনার পাথুম নিশাঙ্কা। কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন নিশাঙ্কা। পাওয়ার প্লের ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
