রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৬:২০

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে গণফোরামের প্রার্থী অর্থনীতিবিদ রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঋণখেলাপির অভিযোগ তার মনোনয়নপত্র বাতিল করা হয়। 

রবিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই কমিটির এক সভায়  জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, রেজা কিবরিয়া সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণ পরিশোধ করেননি। তবে ঋণের পরিমাণ কত, তা বলেননি তিনি।

রেজা কিবরিয়া আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। কিছুদিন পূর্বে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দেন। ১৮ নভেম্বর গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে দলের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন তিনি। 

ইত্তেফাক/জেডএইচ