মাদুরোর ছেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আপডেট : ৩০ জুন ২০১৯, ০০:৩১

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস নিকোলাসিতোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। প্রেসিডেন্ট মাদুরোর ওপর চাপ বাড়াতেই এই নিষেধাজ্ঞা বলে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন জানিয়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রী স্টিভ মনুচিন এক বিবৃতিতে জানিয়েছেন, মাদুরোর ছেলে অপপ্রচার এবং সেন্সরশিপের সঙ্গে যুক্ত। তিনি খনি থেকেও লাভবান হন। মানবিক সহায়তা দেশের ভেতরে আনতে সামরিক বাহিনী দিয়ে বাধা সৃষ্টি করছেন নিকোলাস নিকোলাসিতো। তার ওপর অনেকাংশে নির্ভর করেন প্রেসিডেন্ট মাদুরো। -রয়টার্স