বিশ্বকাপ দলে ডাক পেয়ে যা বললেন বিজয় 

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১২:২৪

আঙুলের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার ছিটকে যাওয়াই বিশ্বকাপের শেষ ম্যাচের জন্য ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। দলে ডাক পেয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) ফেসবুকে অফিসিয়াল অ্যাকাউন্টে বিজয় লেখেন, 'বিশ্বকাপে একটি ম্যাচ দেখাও আমার জন্য স্বপ্ন পূরণের। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। আমার জন্য দোয়া করবেন।'

এর আগে ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানবন্দরে বিজয় গণমাধ্যমকে বলেন, 'বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় আমার জন্য। আমি চাই যতটুকুই হোক দলে অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ে সুযোগ পেলে; দলকে জেতাতে চাই।'

ইত্তেফাক/জেডএইচ