বাবরকে হটিয়ে শীর্ষে গিল 

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৬:৩০

চলমান বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমকে পেছনে ফেলে আইসিসি র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন শুভমান গিল। আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষে উঠেছেন এই ভারতীয় ব্যাটার।

৮৩০ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে আইসিসি র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এলেন গিল। এর আগে শচিন টেন্ডুলকার, বিরাট কোহলি এবং এমএস ধোনির এই কীর্তি অর্জন করেছিলেন। দুই বছর পর ওয়ানডে র‍্যাংকিংয়ের এক নম্বর ব্যাটার হিসেবে শীর্ষে থাকা বাবরের রাজত্বের অবসান ঘটেছে।

বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচে ২১৯ রান করেছেন গিল। কদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন ৯২ রানের ইনিংস। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ রান করে আউট হন তিনি। তাতেই শীর্ষে জায়গা মিলে তার। এদিকে তার দলও রয়েছে দারুণ ছন্দে। বিশ্বকাপে আট ম্যাচ খেলে সবকটি জিতেছে ভারত।

ইত্তেফাক/জেডএইচ