পুরোপুরি ফিট না থাকার জন্য বিশ্বকাপের মতো বড় মঞ্চে জায়গা হারিয়েছিলেন তামিম ইকবাল। তবে এইবার নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও থাকছেন না দেশসেরা এই ওপেনার। দেশের এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
নিউজিল্যান্ড সিরিজে তামিম খেলবেন কি না এমন প্রশ্ন করা হয় জালাল ইউনুসকে। জবাবে তিনি বলেন, 'নাহ সে টেস্ট সিরিজে থাকছে না। কারণ সে এই মুহূর্তে খেলার জন্য প্রস্তুত না। কেননা তার অনুশীলন নেই যে কারণে সে প্রস্তুত না। অনেকদিন ধরেই সে ক্রিকেট খেলছে না, ক্রিকেটের বাইরে আছে।'
বিশ্বকাপের মাঝেই মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সেখানেও নেই তামিম। জাতীয় লিগে না খেলা নিয়ে তামিম সম্প্রতি বলেছেন, 'আমি বিশ্বকাপ দলে নেই কেন? ফিটনেস ইস্যুতে না? তাহলে আমাকে জাতীয় লিগে খেলাবে কেন?
