নতুনদের জন্য বেকিং টিপস: পর্ব ৪ 

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৩:৪৩

আমাদের দেশে কেক বা কুকিজের চল অনেক আগে থেকে হলেও একবিংশ শতাব্দীতে এসে এই জনপ্রিয় খাবারগুলোর জনপ্রিয়তাও যেমন বেড়েছে তেমনি সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে প্রকারভেদ ও। এখনকার সময়ের জনপ্রিয় কেক ও কুকিজের ফ্লেভার, টেক্সচার আর ভিন্নতা নিয়েই তানজিয়া রশীদের আজকের এই আর্টিকেল।

কেক
স্বাদ, উপকরণ আর তৈরির ভিন্নতার জন্য কেক এর ভিন্নতা নির্ভর করে। খুব নরম তুলতুলে কেক যেমন আছে তেমনি আবার হার্ড কেক ও আছে। মূলত উপকরণ, পদ্ধতি আর টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে কেক কেমন হবে।

পাউন্ড কেক
নরমালি পাউন্ড কেক বাটার বেইজড হয়। বাটারটা ঠান্ডা অবস্হাতেই বিট করতে হয়। পাউন্ড কেককে টি কেকও বলা হয়। বাজারে সাধারণত ভ্যানিলা, চকলেট পাউন্ড কেক বেশি পাওয়া যায় কিন্তু আজকাল বেশ কিছু ফিউশন কেকও পাওয়া যায় বিভিন্ন অনলাইন শপগুলোতে। অরেন্জ, পিস্তাসু, পানদান ও অন্যান্য ফ্লেভারের কেক বানানো যায়।

আমেরিকান এন্জেল কেক
এটিও মূলত বাটার বেইজড কেক। দুটি কেকের মাঝে ফ্রুট জ্যাম দিয়ে উপরে আইসিং সুগার ছিটিয়ে এই কেক বানানো হয়।

স্পান্জ কেক
স্পান্জ কেক বাটার বেইজড বা অনেক সময় অয়েল বেইজড হতে পারে। আমাদের দেশে জন্মদিনের কেক এর বেইজ হিসেবে সবচেয়ে বেশী প্রচলিত। কারণ এই প্রকার কেক অনেক সফট হয়। তাই ডেকোরেশন করতে সুবিধার জন্য এই কেক ব্যবহার করা হয়।

শিফন কেক
এটি মূলত অয়েল বেইজড কেক। আগে সব উপকরণ মিক্স করে পরে ডিমের সাদা অংশ ফোম করে আগের উপকরনের সাথে মিলিয়ে কেক বেক করা হয়। এটি দিয়েও অকেশনাল কেকগুলো বানানো যায়।

ভেলভেট কেক
বাটার আর সাওয়ার ক্রিমের সমন্বয়ে এই কেক তৈরী করা হয়। ফ্রস্টিং এর জন্য ক্রিম চিজ ব্যবহার করা হয়। বাংলাদেশে রেড ভেলভেট কেক খুবই জনপ্রিয়। দামি এবং সফস্টিকেটেড উপকরণ ব্যবহৃত হয় বলে এই কেকের দামটাও তুলনামূলক বেশি হয়।

ক্রিস্টমাস কেক
বিভিন্নরকমের ড্রাইফ্রুটস ৩-৭ দিন ফ্রুটজুসের মধ্যে ভিজিয়ে রেখে ফার্মেন্টেডেড করে এই কেক বানানো হয়। বাইরের দেশে ফ্রুট জুসের পরিবর্তে অ্যালকোহল ব্যবহার করা হয়।

কুকিজের প্রকারভেদ
বাংলাদেশে সাধারণত চকলেট চিপস কুকিজটা খুব জনপ্রিয়। এছাড়াও বিভিন্ন ধরনের কুকিজ পাওয়া যায়।

চকলেট চিপ কুকিজ
সাধারণত ভ্যানিলা কুকিজের রেসিপিতে চকলেট চিপস দিয়ে এই কুকি বানানো হয়।

ডবল চকলেট কুকিজ
চকলেট কুকিজের রেসিপিতে চকলেট চিপস দিয়ে এই কুকিজ বেইক করা হয়। খেতেও দারুন!

রেড ভেলভেট কুকিজ
এই কুকিজের উপকরণ আর বেকিং প্রসেস একটু আলাদা। সাধারণত বেকিং এর আগে কুকিজের ওপর হোয়াইট চকলেট চিপস ব্যবহার করা হয়।

সুগার কুকিজ
এই কুকিজটাকে রোল আউট কুকিজও বলা হয়। কুকিজের ডো টাকে বেলে যেকোন শেইপে কেটে নিয়ে বেইক করতে হয়। পরে রয়েল আইসিং বা ফন্ডেন্ট দিয়ে ডেকোরেশন করে নিতে হয়।

থ্রিডি কুকিজ
এই কুকিজটা বাংলাদেশে এখনো তেমন প্রচলন হয়নি। সুগার কুকিজটাকেই বিভিন্ন শেইপে কেটে রয়েল আইসিং ও অন্যান্য এডিবল জিনিস দিয়ে এই কুকিজ বানানো হয়।

লেখক: তানজিয়া রশীদ, ইন্টারন্যাশনাল সুগার আর্টিস্ট, ঢাকা।

ইত্তেফাক/এআই