মার্শ-ওয়ার্নারের ব্যাটে চাপে বাংলাদেশ 

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৬:৩৯

বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। 

৩০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ১২ রানে ১১ বলে ১০ রানে আউট হন ট্র্যাভিস হেড। এরপর ক্রিজে আসা মিচেল মার্শ বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার।  

পাওয়ার প্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। এরপরও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান এই দুই ব্যাটার। দুজনেই করেন ফিফটি। ২০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।       

ইত্তেফাক/জেডএইচ